বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ঢাকায় রাত ৯টা পর্যন্ত দোকান-শপিং মল খোলা থাকবে

তরফ নিউজ ডেস্ক: ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শপিং মল দোকান খোলার সময় বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। আমরা বিষয়টি নিয়ে দোকান মালিক নেতাদের সঙ্গে কথা বলেছি।

পুলিশের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ দোকান মালিক সমিতর সভাপতি হেলাল উদ্দিন আজ সন্ধ্যায় রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান।

‘লকডাউন’ ঘোষণার পর থেকেই দোকান মালিক সমিতি স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছিল। সমিতি স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছিল।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ‘লকডাউনে’ দোকান ও বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত ছিল। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই বিধিনিষেধ থাকলেও আজ বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। বিধিনিষেধ শিথিলের একদিনের মাথায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com