রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

তরফ স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এখন অপেক্ষা কোয়ার্টার-ফাইনালের।

এরইমধ্যে ইউরোর শেষ আটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ আটের টিকিট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (০২ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে যে যার মুখোমুখি:

সুইজারল্যান্ড-স্পেন

বেলজিয়াম-ইতালি

চেক রিপাবলিক-ডেনমার্ক

ইংল্যান্ড- ইউক্রেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com