রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ছোটবেলার ঈদগুলো বেশ মজার ছিল: সোহান

তরফ স্পোর্টস ডেস্ক : অনেক দিন থেকেই নেই জাতীয় দলে। ২০১৮ সালের জুলাইয়ে সর্বশেষ সাদা পোশাকে দেখা গেছে জাতীয় দলের হয়ে ক্রিকেটে। সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন আরও আগে। তবে নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশ ‘এ’ ও হাইপারফরমেন্সের হয়ে।

বলছিলাম ২৫ বছর বয়সী তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের কথা। সম্প্রতি (৭ আগস্ট) বাবা হয়েছেন এক কন্যা সন্তানের। জাতীয় দল নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও সময়টা বেশ ভালোই কাটছে এখন।

তারকা এ ক্রিকেটারের সঙ্গে ঈদ ও ঈদ পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা হলো বাংলানিউজের সঙ্গে-

ঈদের পরিকল্পনা কী?
সোহান- ঈদের পরিকল্পনা বলতে আসলে এবার তেমন কিছু নেই। আসলে বাচ্চাকে নিয়েই বেশি চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেক রোমাঞ্চিত, ঈদের থেকে এখন তাকে নিয়েই বেশি পরিকল্পনা।

কোথায় ঈদ করছেন?
সোহান- ঈদ সাধারণত খুলনাতেই করা হয়, তবে এবার বাচ্চার জন্য দুই ঈদই ঢাকাতে করা হচ্ছে।

ঈদের প্রিয় কোনো মুহূর্ত
সোহান- তেমন করে তো মনে নেই, তবে ছোটবেলার ঈদগুলো বেশ মজার ছিল। এখন তো তেমন মজার কিছু ঘটে না।

ঈদের পরের ব্যস্ততা কী নিয়ে?
সোহান- ঈদের পরের ব্যস্ততা বলতে, সবশেষ ঘরোয়া ক্রিকেট শেষ হওয়ার পর, নিজেকে নিয়েই একটি পরিকল্পনা করেছি। নিজের ব্যাটিং ও ফিটনেস ঠিক করার জন্য, অলরাইট ব্যাটিং স্কিল বাড়াতে একজন পারসোনাল কোচের সাথে কাজ করবো। ঈদের আগেও কিছুদিন করেছি, ঈদের পরেও করবো।

এটা আমার ব্যাটিংয়ে খুব কাজে দিয়েছে। বিসিবি একাদশের হয়ে ব্যাঙ্গালুরুতে সিমিং উইকেটেও ভালো ব্যাটিং হয়েছে আলহামদুলিল্লাহ। জাতীয় দল বা এ দলের হয়ে ক্যাম্পে থাকলেও এক্সট্রা কাজ করবো। কারণ, আমার ধারণা আমার নিজের একজন ব্যক্তিগত ট্রেইনার থাকলে তার সঙ্গে সব সমস্যা নিয়ে কাজ করা যায়। ২০-২৫ জনের মধ্যে নিজের দুর্বলতার জায়গাগুলো নিয়ে বেশি কাজ করা যায় না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com