শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার সামনে এক আর্জেন্টাইনই বাধা

হোর্হে সেলিকো ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ

জিততে না পারলে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যেতে পারে আর্জেন্টিনার। যাদের বিপক্ষে লিওনেল মেসিদের এই বাঁচা-মরার লড়াই সেই ইকুয়েডরের কোচ কিন্তু একজন আর্জেন্টাইন—হোর্হে সেলিকো! এক আর্জেন্টাইনের হাতেই কি হবে আর্জেন্টিনার স্বপ্নের সমাধি!
খুব বেশি দিন হয়নি ইকুয়েডরের কোচের দায়িত্ব পেয়েছেন সেলিকো। গত মাসে আগের কোচ গুস্তাভো কুইন্তারোস বরখাস্ত হওয়ার পর বাছাইপর্বে ইকুয়েডরের শেষ দুটি ম্যাচের জন্য কোচ করা আনা হয় সেলিকোকে। এর আগে তিনি ছিলেন ইকুয়েডরের যুবদলের দায়িত্বে। সেলিকোর অধীনে প্রথম ম্যাচে চিলির কাছে ২-১ গোলে হেরেছে ইকুয়েডর। বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে ওই ম্যাচেই। বাকি শুধু এখন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা। ইকুয়েডরের কিছু পাওয়ার নেই, কিন্তু আর্জেন্টিনার হারানোর আছে অনেক কিছু। এমন ম্যাচে কী করবেন সেলিকো? দার্শনিকের মতো জবাব দিয়েছেন ৫৩ বছর বয়সী আর্জেন্টাইন কোচ, ‘মাঝেমধ্যে নিয়তি আপনার পথে এমন একটা কিছু দাঁড় করিয়ে দেবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।’ রয়টার্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com