শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

তরফ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। ওয়ানডেতে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্থলাভিষিক্ত হয়েছেন ৩০ বছর বয়সী এ বাঁ-হাতি ব্যাটসম্যান।

রোববার (০৮ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মাশরাফি। ৩৫ বছর বয়সী ‘নড়াইল এক্সপ্রেস’ জানিয়েছিলেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ককে মানসিকভাবে এখন থেকে তৈরি হতেই তিনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিসিবিও জানিয়েছিল, আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে এখন থেকেই নতুন একজনের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার কথা।

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করেন তামিম। মাশরাফি পান বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে ম্যাচ জয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com