শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

করোনা দুর্যোগে কোন লোক না খেয়ে মরবে না: প্রতিমন্ত্রী মাহবুব আলী

মো. জামাল হোসন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, করোনা ভাইরাসের কারণে দূর্যোগ মোকাবেলায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স কল প্রস্তুতি গ্রহণ করেছেন। একটি লোকও যাতে না খেয়ে মরতে হয় সেজন্য সরকারের পক্ষ থেকে গ্রাম পর্যায়ে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

তিনি আজ মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক ৩০০জন পরিবহন শ্রমিকদের মাঝে প্রণোদনা ও খাদ্য সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, সহকারি পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, মাধবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জু চৌধুরী, ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টার, ইউপি চেয়ারম্যান সবুজ তরফদার সহ অন্যান্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com