বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

ধর্মীয় আদর্শীক ও ন্যায় পরায়ন এক পুলিশ সুপার ডাঃ তাবারক উল্যাহ

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : পিতা-মাতার মাগফেরাতের জন্য ইসলামিক নীতি আদর্শিক ভাবে মৃত্যুবার্ষিকী পালন করছেন বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ডাক ও টেলিকম ইনফর্মেশন ম্যানেজমেন্টের পুলিশ সুপার কুমিল্লার অহংকার নাঙ্গলকোট উপজেলার বায়েরা গ্রামের কৃতি সন্তান ডা. মুহাম্মদ তবারক উল্লাহ।

সম্প্রতি তিনি তাঁর বাবা মায়ের স্মরণে নাঙ্গলকোটের  সুনামধন্য দুটি কওমি মাদ্রাসা সিংগুরিয়া ফয়জুল করীম জামিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানা এবং আইটপাড়া আজিজিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে শত শত কোরআনে হাফেজ এবং অসংখ্য ওলামায়ে কেরামদের নিয়ে তাঁর আব্বা-আম্মার রুহের মাগফেরাতের জন্য কোরআন খতমসহ এক বিশাল দোয়ার আয়োজন করেছেন।

এতে দুই মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষক এবং এলাকার মুরব্বিয়ানদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করেছেন।

জনাব তাবারক উল্যাহর এক ছেলে ও এক মেয়ে। ছেলে ইংলিশ ভার্সনে এ লেবেল শেষ করে স্কলার্শিপে আমেরিকার ক্যালিফোর্নিয়া কেজিআই স্কুলে পড়াশোনা করছেন এবং একমাত্র মেয়ে কোরআনে হাফেজ হয়েছেন।

একজন সৎ, নিরহংকার, সদালাপী, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, ধর্মানুরাগী পুলিশ সুপার বাংলাদেশে অত্যন্ত বিরল।

ইতিপূর্বে তিনি কুড়িগ্রামে পুলিশ সুপার হিসাবে দায়িত্বরত অবস্থায় শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা অর্জন করেছেন। প

রে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি দেশের সকলের কাছে তাঁর পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com