শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

পাকিস্তানে অভিজাত মসজিদ নির্মাণ করছেন সৌদি বাদশাহ

তরফ নিউজ ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের নামে একটি অভিজাত মসজিদ নির্মাণ করছেন। প্রকল্পটি ইতিমধ্যেই তিনি অনুমোদন করেছেন।

সৌদি সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। ইমরান খান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মসজিদের নকশার তিনটি ছবি পোস্ট করে লিখেনঃ

“দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউ) এর নতুন ক্যাম্পাসে নিজের নামে একটি অভিজাত মসজিদ নির্মাণের প্রকল্পে অনুমোদন করেছেন।”

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে দুই দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার তিনি সেখানে যান৷ তার সফরের ঠিক আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি আরব যান এবং শুক্রবার যুবরাজের সঙ্গে বৈঠক করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com