শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

বাহুবলে আরডিআরএস বাংলাদেশ দেয়াল পত্রিকা উৎসব

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সুস্থ-বিনোদন ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ও পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরস্থ বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা দেয়ালিকা প্রদর্শন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একক অভিনয়, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার জসীম উদ্দিন উক্ত দেয়াল পত্রিকা উৎসব পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি আরডিআরএস বাংলাদেশের এধরনের শিক্ষামূলক কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. এখলাছ মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা রিংকু দাস, আরডিআরএস বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী মো. শাহাদুল হক ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com