রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেট সিক্সার্সের নেতৃত্বে সোহেল তানভীর

ক্রীড়া ডেস্ক : ডেভিড ওয়ার্নারকে চুক্তিবদ্ধ করেই তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। কিন্তু মাত্র ৭ ম্যাচ খেলে কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যান ওয়ার্নার।

সিলেটপর্ব শেষ করে মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকায় অনুশীলন করে সিলেট দল। সেখানেই ঘোষণা হয় নতুন অধিনায়ক। নতুন দায়িত্ব উঠেছে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরের কাঁধে। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেটের নতুন অধিনায়ক সোহেল।

বলেন, ‘আমি এমন দায়িত্ব আগেও পালন করেছি। পাকিস্তানের স্থানীয় দলের জন্য, কানাডা লিগের দলেও করেছি। তাই অধিনায়কত্ব আমার কাছে নতুন নয়। তবে আমার অভিজ্ঞতায় ভরসা রাখার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই ম্যানেজমেন্টকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদিও আমরা ভালো অবস্থানে নেই কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের উজ্জীবিত করতে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কে জানে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হলেও মিস করবেন ওয়ার্নারকে। সোহেল তানভীর বলেন, ‘ওয়ার্নারকে অবশ্যই মিস করব। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়। তিনি একজন দুর্দান্ত অধিনায়ক। তিনি মাঠের বাইরেও দারুণ উদ্যমী।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com