রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সিলেটের বালাগঞ্জে ‘ডাকাতের’ গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জে ডাকাতের গুলিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার ভোরে উপজেলার চম্পারকান্দি গ্রামের সুরমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান।

নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের সুরমান আলীর ছেলে। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, ভোরে সুরমান আলীর ঘরে একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে শাহাব ছুটে গেলে ডাকাতদের সঙ্গে তার হাতাহাতি হয়।

“এক পর্যায়ে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাহাবের মৃত্যু হয়।”

এ ঘটনায় শাহাবের বাবা সুরমান আলী ও ভাই ওয়াহাব আলী আহত হয়েছেন; তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, ডাকাতরা কিছু স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে শাহাবের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

“ঘটনাটি শুধুই ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com