বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সাক্ষীসুরক্ষা না থাকায় অধিকাংশ ঘটনার বিচার হয় না: সারা হোসেন

মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন বিচারহীনতার কারণেই সমাজে নারী ধর্ষণের পর হত্যার ঘটনা বেড়ে চলেছে। সাক্ষ্য-প্রমাণ না রাখতেই ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। সাক্ষী সুরক্ষার ব্যবস্থা না থাকায় যেসব পরিবার ঘটনার শিকার হচ্ছে তারাও অনেকাংশে বিচার চাইছে না। আবার প্রভাবশালীদের টাকার খেলা, রাজনৈতিক ক্ষমতার দাপটে ধর্ষণ মামলার তদন্ত প্রক্রিয়াকেও প্রভাবিত করছে।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় চার্জশিটই হচ্ছে না। আবার চার্জশিট হলেও আসল অপরাধীরা বাইরে থেকে যাচ্ছে। বিচার প্রক্রিয়ার জন্য যে সাক্ষ্য-প্রমাণ লাগে তাও পাওয়া যায় না। আমাদের দেশে যেহেতু সাক্ষীদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।

তাই দেখা যায় যে, আসামিপক্ষ থেকে সাক্ষীদের বিভিন্ন হুমকি-ধমকি দেয়া হয়। নিরাপত্তার অভাবে সাক্ষীরাও সাক্ষ্য দিতে আসে না। এ কারণে তনু হত্যাসহ অনেক মামলাই আলোর মুখ দেখে না। যখন কোনো ঘটনা ঘটে অপরাধীর মৃত্যুদ- চায় বলে পুরো সমাজ সক্রিয় হয়। আবার কিছুদিন পরে ভুলে যায়। এ দায় আমাদেরও।

সারা হোসেন আরও বলেন, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমাদের উচিত নারী ধর্ষণ ও হত্যা মামলাগুলোর প্রতিটি তারিখ অনুসরণ করা। কেন মামলাটি এগুচ্ছে না, সে কারণগুলো খুঁজে বের করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com