শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পাকিস্তানে এবার আত্মঘাতী হামলা, নিহত ২৫

তরফ নিউজ ডেস্ক : করাচিতে চীনা কনস্যুলেটের সামনে হামলার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানে আবারও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি ব্যস্ত মার্কেটে এবার আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে। আর এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

শুক্রবার (২৩ নভেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা একটি মোটরসাইকেল নিয়ে সাপ্তাহিক ওই মার্কেটের (জুমা বাজার) ভেতরে ঢুকে যান বলে নিশ্চিত করে দেশটির নিরাপত্ত বাহিনী। আর এতে অন্তত ৩৫ জন আহতও হন বলে জানা যায়।

সংবাদমাধ্যম বলছে, আফগান সীমান্তের কাছে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে জঙ্গিদের রুখে আসছিল পাকিস্তান কর্তৃপক্ষ। অঞ্চলটিতে সুন্নি এবং শিয়া মুসলমানদের মধ্যে উত্তেজনা ছিল। আর শিয়া মসজিদের কাছাকাছি এ বিস্ফোরণ ঘটেছে। সেইসঙ্গে এ বিস্ফোরণে শিয়া সম্প্রদায়েরই বেশি মানুষ মারা গেছেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তল্লাশিও চালানো হচ্ছে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান এ আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন, প্রদেশটিকে নিরাপদ দেখতে শত্রুদের ভালো লাগে না।

এর আগে শুক্রবার সকালে করাচিতে চীনের কনস্যুলেটের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছুড়েন সন্ত্রাসীরা। এসময় তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com