রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনই একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

জানা গেছে, কাজ শেষে গাড়িতে করে হতাহতরা বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com