সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সৌদি আরবে বাসে আগুন ধরে ৩৫ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ওমরাহযাত্রী বহনকারী একটি বাসে আগুন ধরে গেছে। এতে ওই বাসের ৩৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিদেশি হলেও এর মধ্যে বাংলাদেশি কোনো যাত্রী রয়েছেন কি-না তাৎক্ষণিক জানা যায়নি।

বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। বেসরকারি পরিবহনের যাত্রীবাহী বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটিতে আগুন ধরে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্য দগ্ধ যাত্রীদের উদ্ধার করে আল-হামনা হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রথমে সংবাদমাধ্যম ৩৬ জনের মৃত্যুর খবর দিলেও পরে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫ জনের তথ্য জানায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা। দুর্ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সৌদি প্রেস এজেন্সি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com