সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

৫ লাখ বিচ্ছিন্নতাবাদীর সমাবেশের পর বার্সেলোনায় ছড়িয়ে পড়েছে সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় শুক্রবার রাতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় কট্টরপন্থী কাতালান বিচ্ছিন্নতাবাদীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও আতশবাজি নিক্ষেপ করলে তারাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে নগরীর কেন্দ্রস্থল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। খবর এএফপি’র।

কাতালান রাজধানীতে পরপর পঞ্চম দিনের মতো বিক্ষোভ করায় এবং দু’বছর আগে স্বাধীনতার ডাক দিয়ে ব্যর্থ হওয়ায় দেশদ্রোহিতার অভিযোগ তুলে স্পেনের একটি আদালত বিচ্ছিন্নতাবাদী নয়জন নেতাকে সাজা দেয়ায় সেখানে পরিস্থিতির এমন অবনতি ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার প্রায় ৫ লাখ মানুষ বার্সেলোনায় বিক্ষোভ-সমাবেশ করে। বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে দেয়া সোমবারের আদালতের রায়ের পর এটি ছিল সবচেয়ে বড় গণ সমাবেশ। এদিকে বিচ্ছন্নতাবাদীরা প্রধান এ পর্যটন কেন্দ্রে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com