রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক মহড়া

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে পালিত হয়েছে সচেতনতামূলক মহড়া ও বর্নাঢ্য র‍্যালি।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জোনাল অফিসের স্টেশন অফিসার মোঃ আজিজুল হক রাজনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভা ও মহড়ায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আলোচনায় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সঠিক সময়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ভুমিকা রাখায় ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপক পদর্শনী ও জনসচেতনতায় মোটর যান ও যান্ত্রিক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

এর পরে ফায়ার সার্ভিসের সকল যানবাহন অগ্নিনির্বাপক যন্ত্রাংশ নিয়ে একটি সুসজ্জিত র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন ডিফেন্সের সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com