রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ঘূর্ণিঝড় বুলবুল : ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এদিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এবছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

উল্লেখ্য গত ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com