শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বরিসের ভূমিধস জয়ের পথে বিধ্বস্ত করবিনের লাল দূর্গ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা থেকে একে একে শুরু হয় বিভিন্ন আসনের ফল প্রকাশের কাজ।

শুরু থেকেই বুথ ফেরত (এক্সিট পোল) জরিপে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনস-এর নেতৃত্বাধীন কনজার্ভেটিভ পার্টির ভূমিধস বিজয় অর্জনের যে সম্ভাবনার কথা বলা হয়েছিল, তারই বাস্তব প্রতিফলন ঘটিয়ে অপ্রতিরোধ্য গতিতে চড়তে শুরু করেছে ক্ষমতাসীনদের বিজয় সূচক। অন্যদিকে এক একটি পরাজয়ের ধাক্কায় টলতে শুরু করেছে প্রদাহ্ন বিরোধীদল লেবার পার্টির লাল দেয়াল।

নির্বাচনের ফলাফল প্রকাশের সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৬৫০টি আসনের মধ্যে ফল ঘোষিত হয়েছে ৫৪৪টির। যার মধ্যে বরিসের কনজার্ভেটিভ পার্টি পেয়েছে ২৯১টি এবং করবিনের লেবার পার্টি পেয়েছে ১৮৬টি আসন। ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট হাউজে কোন দলের একক আধিপত্য অর্জনের ক্ষেত্রে জিততে হবে অন্তত ৩২৬টি আসনে। দ্য গার্ডিয়ান

নির্বাচনে এই শোচনী পরাজয়ের সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এরইমধ্যে দলের নেতৃত্ব থেকে সরে দাড়ানোড় ঘোষণা দিয়েছেন লেবার পার্টি নেতা জেরেমি করবিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com