সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অভিশংসনের দংশনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজের প্রতিনিধিদের ভোটে অভিশংসনের খড়্গে কাটা পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের ফাঁদে পড়লেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। যেখানে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজের প্রতিনিধিদের ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ইস্যুর প্রেক্ষিতে উপস্থাপিত দুইটি অভিযোগই সমর্থিত হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ পর্ব শেষ হবার আগেই উভয় প্রতিবেদনের প্রেক্ষিতে ২১৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে অভিশংসনের পক্ষে রায় দেন সমর্থনকারী হাউজ সদস্যরা। সিএনএন

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজে প্রতিনিধিদের ভোটগ্রহণ- সি এন এন।

এর আগে দীর্ঘ ৬ ঘন্টার পার্লামেন্টারি বিতর্ক পর্বে অভিশংসনের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন নিম্নকক্ষ হাউজের সদস্যরা।

ট্রাম্পের অভিশংসন ইস্যুতে ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘মার্কিন কংগ্রেসের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি’- এ দুইটি অভিযোগ প্রতিবেদনের ওপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। যার প্রথমটির ক্ষেত্রে ডেমোক্রেট প্রতিনিধিদের ২৩০টি ‘হ্যা’ ভোটের বিপরীতে রিপাবলিকানদের ‘না’ ভোটের সংখ্যা ছিল ১৯৭টি।

এদিকে দ্বিতীয় প্রতিবেদনটি হাউজে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যা’ ভোট অর্জন করলেও সর্বশেষ ভোট সংখ্যা প্রকাশিত হয়নি।তবে পুরোপুরিভাবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে হাউজ অব সিনেটের দুই-তৃতীয়াংশ ভোটে সমর্থিত হতে হবে এই অভিশংসন বিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com