বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

আত্মহত্যায় বাধা দেয়ার শ্বশুরকে মেরে ফেলল পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুত্রবধূর লাঠির আঘাতে সৈইফ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় উপজেলার রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৈইফ উদ্দিন দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ঘাতক পূত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈইফ উদ্দিনের ছেলে শফিক নূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই বড় জা’র সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করেন। এরই অংশ হিসেবে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেও তার সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার ভোরে সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সঙ্গে সঙ্গে থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ঘাতক পুত্রবধূ সোহেনা বেগমকে আটক করে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com