সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ওমানের সুলতানের মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

তরফ নিউজ ডেস্ক : ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আগামীকাল সোমবার দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ার-ই-আলম আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘কাল সোমবার সব সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওমানি সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতোমধ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে কাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ গত ১০ জানুয়ারি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com