সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আকবর-হৃদয়দের হারিয়ে যাওয়া ঠেকাতে অনূর্ধ্ব-২১ দল

তরফ স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক ক্রিকেটের শেষ ধাপ পার হলে কিভাবে যেন হারিয়ে যান বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার। দেরিতে হলেও বোধোদয় হয়েছে বিসিবির। সম্ভাবনাময় এই ক্রিকেটারদের ধরে রাখতে নিয়েছে উদ্যোগ। বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, অনূর্ধ্ব-২১ দল শুরু করতে যাচ্ছেন তারা। এর শুরুটা হবে এবারের যুব বিশ্বকাপজয়ী দলটির খেলোয়াড়দের দিয়ে।

এই সময়ে মাসে এক লাখ টাকা করে বেতন পাবেন আকবর আলী-তৌহিদ হৃদয়রা। যা কেন্দ্রীয় চুক্তিতে থাকা রুকি খেলোয়াড়দের চেয়ে বেশি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটির ক্রিকেটারদের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি। নাজমুল হাসান জানান, এই সময়ে দলটি থাকবে বিশেষ পরিচর্যায়।

“ওদেরকে বলেছি, আর্থিক কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুধু খেলায় মনোযোগ দেওয়ার জন্য বলেছি। আগেও অনূর্ধ্ব-১৯ দল এসেছে, এদের থেকে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি) যেতে পারতো কেউ কেউ। বাকিরা কিন্তু অনেকেই হারিয়ে গেছে। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ একটা ইউনিট গঠন করব। এই অনূর্ধ্ব-১৯ দলকে আরও দুই বছর বিশেষ অনুশীলনের ব্যবস্থা করব।”

“তাদের স্কিল নিয়ে কাজ করা হবে। এই দুই বছর তাদের প্রত্যেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে বোর্ড থেকে পাবে। যেটা আগে কখনও হয়নি। এটা দুই বছরের চুক্তি, এরপর নতুন করে চুক্তি করা হবে। যদি আমরা দেখি ওরা উন্নতি করছে, ভালো করছে, অবশ্যই এটাকে রিনিউ করা হবে। কারো মধ্যে যদি দেখি উন্নতি হচ্ছে না, তাকে চুক্তি থেকে বাদ দেওয়া হবে।”

বিসিবির এমন উদ্যোগে সন্তুষ্ট আকবর। সম্ভাবনাকে পূর্ণতা দিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

“ক্রিকেট বোর্ড থেকে যেটা পাবো তার জন্য তাদেরকে আগে থেকেই ধন্যবাদ দিয়ে রাখছি। বোর্ড থেকে এমন কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাইনি। বিসিবি আমাদের নিয়ে যে পরিকল্পনা করছে তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। আগামী দুই বছরে নিজেদের স্কিল ও মানসিক উন্নতির কাজ করব।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com