সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত হযরত মুহাম্মদ (সা.)’

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত হযরত মুহাম্মদ (সা.)। চ্যানেল আইয়ের একটি টকশোতে তিনি একথা বলেন। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে পার্থ আরো বলেন, রাজনীতিতে আমি কোনো সুপারস্টার না। আমি এখনও শিখছি। হ্যা, এটা আল্লাহর রহমত কিছু মানুষ চিন্তা করে আমি তাদের কথা বলি। সুতরাং তারা আমাকে তাদের একজন মনে করে। এজন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। দ্বিতীয় কথা হচ্ছে, আমি পরিবারের বাইরে না কিন্তু, অ্যাকচুয়েলি আমি পরিবারের মধ্যেই আছি।

আপনি বলতে পারেন রাজনীতি আমি হয়তো…।  আমার রাজনৈতিকভাবে  বেড়ে ওঠাটা একটা ভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে।

বিএনপি জোট ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, আমি উপলব্ধি করছিলাম জনগণের ইচ্ছার প্রতিফলন এই জোটে ঘটছে না। সো যখন হচ্ছে না তখন আমি ভাবলাম তারচেয়ে ভালো আমি আমার দলে মনসংযোগ করি। ঢাকার সিটি নির্বাচনে ভোট না পড়ার ব্যাপারে তিনি বলেন, আমার ধারণা তরুণ প্রজন্ম এটা ভেবেছেন যে আমাদের ভোটেরতো আর প্রয়োজন নেই। রেজাল্টতো আগে থেকে করা। এটা আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা।

জাতীয় নির্বাচনে বিএনপি পাঁচটি আসন পেলো উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে আন্দালিব রহমান বলেন, প্রথমত আমি ঠিক করে দেই। বিএনপি পাঁচটি আসন পায়নি, বিএনপিকে পাঁচটি আসন দেয়া হয়েছে। আমার ধারণা তিনশ’ আসনই আওয়ামী লীগ পেয়েছিল। রাজনীতিতে আপনার সবচেয়ে বড় আইকন কে এমন প্রশ্নে পার্থ বলেন,  প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)। তারপরও যদি আপনি কারও কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আমাদের চার খলিফা আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com