রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে ৪ মাদক পাচারকারীর কারাদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ৪ মাদক পাচারকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, ২ কেজি ভারতীয় গাঁজাসহ উপজেলার দেবনগর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মো. এনামুল হক (২২) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হকের ছেলে মো. হেলাল মিয়াকে (৩০) পুলিশ কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুর্শেদ আলম গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ পাচারকারীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা ১৬ পিচ ফেনসিডিলসহ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌর শহরের সুফি উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩২) ও একই এলাকার সফিক উদ্দিনের ছেলে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ২ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com