রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নাইজারে সামরিক অভিযানে ১২০ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়া ও ফ্রান্সের সেনাদের যৌথ অভিযানে দক্ষিণ পশ্চিম নাইজারে ১২০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।এ সময় বোমা বানানোর সরঞ্জাম এবং যানবাহন জব্দ করা হয়েছে।নাইজারের প্রতিরক্ষা মন্ত্রনালয় শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায়।

এতে বলা হয়, মালি এবং বুরকিনা ফাসোর সীমান্তের কাছে টিল্লাবেরি এলাকায় ২০ ফেব্রুয়ারি ব্যাপক অভিযান চালিয়ে ‘১২০ জনকে হত্যা করা হয়েছে।অভিযানে নাইজার ও ফ্রান্সের কোন সেনা সদস্য মারা যায়নি।

বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোউফু খাতাম্বি ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের এই অভিযানের প্রশংসা করেছেন।’

ডিসেম্বর এবং জানুয়ারিতে জেহাদি গ্রুপগুলোর হামলায় নাইজারের ১৭৪ জন সৈন্য মারা যাওয়ার পরে কতৃপক্ষ দুর্গম টিল্লাবেরি এলাকায় নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে।ওই অঞ্চলে দুই বছর ধরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com