মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

করোনা ভাইরাস! শিশুদের নিরাপদ রাখতে ইউনিসেফ’র পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক : বিশ্বে আতঙ্কের নাম এখন করোনা ভাইরাস৷ এই ভাইরাসে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই৷

চীনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকে শিশুদের রক্ষার জন্য সতর্কতা ও পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করা বিশেষ সংস্থা ইউনিসেফ৷

ইউনিসেফ জানাচ্ছে,

• করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা তার হাঁচি বা কাশিতেই ছড়িয়ে পড়ে করোনা

• করোনা ভাইরাস বাতাসে অনেক ঘণ্টা সক্রিয় থাকে৷ তাই অনেক পরেও ওই ভাইরাস শরীরে সংক্রামিত হতে পারে

• করোনায় আক্রান্ত হলে প্রথমে জ্বর, সর্দি-কাশি থেকে শুরু হয়৷ তারপর শুরু হয় শ্বাসকষ্ট
• ধীরে ধীরে নিউমোনিয়া দেখা দেয়

• রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই ভাইরাসে মৃত্যু পর্যন্ত হতে পারে৷

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত একটু কম হয়৷ তাই শিশুদের বিষয়ে সচেতন থাকতে হবে একটু বেশি। যা করতে হবে:

• বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে
• নাক ও মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহার করুন
• পরিবারে কারো জ্বর হলে শিশুকে দূরে রাখুন
• আর শিশুর জ্বর, সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা হলে ডাক্তার দেখান৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com