বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

ড্রাইভিং লাইসেন্সের ভোগান্তি দূর করতে ড. মোমেনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে উদ্যোগ নিয়েছে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওবায়দুল কাদেরকে পাঠানো ড. এ কে আব্দুল মোমেনের চিঠির স্মারক নং হলো- ১৯.০০.০০০০.০১০.০১২.০৬.২০২০/২৬।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, ‘দেশের প্রতিটা জেলা থেকে বিআরটিএ এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ড্রাইভিং লাইসেন্স এর আবেদন গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হয়ে থাকে ঢাকার প্রধান কার্যালয় থেকে এবং প্রিন্টিং শেষে জেলা পর্যায় থেকে আবেদনকারীদেরকে ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা হয়ে থাকে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং সেবা প্রত্যাশীদের অনেক ভোগান্তি স্বীকার করতে হয়। ড্রাইভিং লাইসেন্স যদি জেলা বিআরটিএ কার্যালয়েই সম্পন্ন করা যায়, তাহলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে অনেক কম সময়ের প্রয়োজন হবে এবং সেবা প্রত্যাশীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আমি মনে করি।’

প্রসঙ্গত, ড্রাইভিং লাইসেন্স পেতে মানুষের ভোগান্তির শেষ নেই। লাইসেন্স পেতে মানুষকে অনেক ক্ষেত্রে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। কিন্তু বিআরটিএ এর জেলা কার্যালয় থেকে যদি লাইসেন্স প্রিন্টিং ও সরবরাহ করা হয়, তবে সময় অনেক কম লাগবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com