শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেটে হোম কোয়রেন্টাইনে থাকা এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় নিজ বাসায় মারা যান তিনি। নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই ব্যক্তি (৬৫) দেশে থাকলেও তার ছেলে এক সাপ্তাহ আগে যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খবর দেয়ার পর সিসিকের স্বাস্থ্য কর্মকর্তারা এসেও তাকে কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছিলেন। তবে বাড়িতেই মঙ্গলবার রাত ৯টায় তিনি মারা যান। তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিতের জন্য কোনো পরীক্ষা করানো হয়নি।

কাউন্সিলর লোদী বলেন, বিষয়টি তিনি সিলেটের জেলা প্রশাসককে অবগত করেছেন। জেলা প্রশাসক ও সিভিল সার্জন জনসমাগম না করে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা বলেন। পারিবারিকভাবে রাতেই নগরের মানিক পীরের টিলায় তাকে দাফন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com