বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

উহানের ভাইরাস সংরক্ষণাগারের ছবি ভাইরাল!

ভাইরাল হওয়া সেই ছবি।

আন্তর্জাতিক ডেস্ক : উহানের ভাইরাস গবেষণাগারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ছবিতে দেখা গেছে, প্রায় ১৫০০ ধরনের মহামারির ভাইরাস রাখা একটি রেফ্রিজারেটরের সিল ভাঙা রয়েছে। এই ভাইরাসগুলোর মধ্যে রয়েছে বাদুর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসও।

ছবিটি ২০১৮ সালে প্রথম প্রকাশ করে রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি। গত মাসে আবারও এই ছবিটি টুইটারে পাবলিশ করে তারা। কিন্তু পরে ছবিটি সরিয়ে নেয় তারা।

ওই ছবি নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে।

তাদের দাবি, এমন ব্যবস্থা থেকে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মানবদেহে। চলমান কোভিড-১৯ মহামারিও হয়ত এমন কোনও লিক থেকেই ছড়িয়েছে।

চীনকে কাবু করতে এ ধরনের নানা তত্ত্ব এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বেও। এমনকি ল্যাবরেটরিতে ভাইরাস তৈরির মত অসম্ভব দাবিও করে বসছেন কেউ কেউ। এতে তাল দিচ্ছেন রাজনীতিবিদরাও।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com