শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

ফ্রান্সে করোনায় বাহুবলের এক প্রবসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ইউরোপের দেশ ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. ইফতেখার আহমেদ দোলন (৫২) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে প্যারিসের পিটিই সালপেটরিরে হাসপাতালে তিনি মারা যান।

করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে এক মাস ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

ইফতেখার আহমেদ দোলনের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে করোনার উপসর্গ ধরা পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোলন। এ সময় তার পাশে ছিল স্ত্রী ও সন্তান।

দোলন বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক মৃত মধু মিয়ার ছেলে।

আগামী সোমবার ফ্রান্সেই দোলনের দাফন সম্পন্ন হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com