শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বিমানে আবুধাবি ও দুবাইগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ বাধ্যতামুলক

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভুয়া ‘করোনামুক্ত’ সনদ নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগের মধ্যেই এবার দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ বাধ্যতামূলক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদেরকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারে অনুমোদিত বাংলাদেশের পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে। এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরাই বিমানে ভ্রমণ করতে পারবেন। অনুমোদিত পরীক্ষাগারের তালিকা বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন এই নির্দেশনার ফলে যাত্রীরা নতুন জটিলতায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com