রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সিলেটে জেএসসিতে পাসের হার ৭৯.৮২%, জিপিএ-৫ পেয়েছে ১৬৯৮ জন

ছবি: ইন্টারনেট

তরফ নিউজ ডেস্ক: সিলেট বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাস করেছে ৭৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন। এবার সিলেটে পাসের হার কমার সাথে সাথে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও অনেকাংশে কমে গেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) গণভবনে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

দেশের আট বোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ।

গত বছর জেএসসি-জেডিসিতে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এর মধ্যে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছিল।

২০১৭ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৮৯.৪১। জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৬২১ জন।

এবার সিলেট বিভাগে মোট ১ লাখ ১৯ হাজার ৬ জন শিক্ষার্থী পাস করেছে। ২০১৭ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার ৮৮২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com