রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

অবশেষে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি শুরু

তরফ নিউজ ডেস্ক : অবশেষে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেওয়া শুরু করে তারা।

সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন টোকেনধারীদের সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন।’

সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেওয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।

প্লেনের টিকিটের জন্য গত পাঁচদিন ধরেই হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া, সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com