রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দিনাজপুরে ঘরের দেয়াল চাপায় এক পরিবারের চারজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে দুই শিশুসহ মা-বাবার মৃত্যু হয়েছে।

শনিবার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত চারজন হলেন, স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। কারো পুরো নাম পুলিশ জানাতে পারেনি।

পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, কখন দেয়াল ধসে চাপা পড়ে এই চারজনের মৃত্যু হয়েছে তা এলাকাবাসী বলতে পারছে না।

রোববার ভোরে এলাকার লোকজন ঘর থেকে বেরোনোর পর এ পরিস্থিতি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

দিনাজপুরে শনিবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রবল ধরায় বৃষ্টিপাত হয়েছে। ধারণা করা হচ্ছে বৃষ্টিপাতে দেয়াল ধসে এ মৃত্যু ঘটায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com