রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ ব্যবসায়ী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক কারবারীকে  আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত কারবারীর নাম শ্রী মনির সরকার (২৮) সে নেত্রকোনা জেলার মনি গ্রামের শ্রী হরি সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন  বর্ডারগার্ড টেকেরঘাট (বিওপি)র নায়েক মং থোয়াই চিং মারমা এর নেতৃত্বে একটি  টহল দল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে, তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া হতে ৬ বোতল ভারতীয় মদ সহ তাকে আটক করা হয়। আটককৃত মদের মূল্য ৯ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com