শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাংলাদেশিদের জন্য খুলেছে ইতালির দুয়ার

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকের ওপর ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে বুধবার। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন নোটিশ জারি হয়নি। ফলে ফলে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ইতালি ফেরার পথে আর কোন বাধা থাকলো না বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি- বাংলাদেশের অনুরোধে ইতালি সরকার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে সন্ধ্যায় বলেন, যাদের অনুমতিপত্রের মেয়াদ আছে, শুধু তাদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। আপাতত নতুন করে কাউকে ভিসা দেয়া হবে না। তবে যাদের আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়েছে, ভিসার জন্য তাদের আবেদন বিবেচনা করা হবে। ইতালি পুলিশের তরফে তথ্য যাচাইয়ের পর ভিসা দিবে ঢাকাস্থ দেশটির দূতাবাস।

তাৎক্ষণিকভাবে ওই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে করোনা পরিস্থিতিতে কয়েক মাস বন্ধ থাকার পর গত ৭ই জুলাই ভাড়া করে বিশেষ উড়োজাহাজে করে ইতালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছানোর পর ৭৫ জনের করোনা শনাক্ত হলে বাংলাদেশিদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। পরবর্তীতে আরও ডজনের বেশি দেশের নাগরিক নিষেধাজ্ঞার কবলে পড়ে। দীর্ঘ সময়ের ওই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি অনেকের ইতালি থাকার আবাসিক অনুমতিপত্রের মেয়াদ ফুরিয়ে গেছে। ফিরে যাওয়ার দাবিতে তারা এখন ঢাকায় আন্দোলন করছিলেন। অনানুষ্ঠানিক সূত্র বলছে, দেশে প্রায় ১৫ হাজার ইতালি প্রবাসী আটকে আছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এখন তাদের এক সঙ্গে ফিরে যাওয়ার চেষ্টা বিশেষত: টিকেট সঙ্কটের আশঙ্কা রয়েছে। যদিও এয়ারলাইন্সগুলো নিজে থেকেই ফ্লাইট বাড়ানোর চেষ্টায় রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com