সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ জঙ্গি নিহত

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পর্যটকবাহী বাস

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর অদূরে নীলনদ তীরবর্তী শহর গিজায় পর্যটকবাহী একটি বাসে বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘অন্তত ৪০ জঙ্গি’ নিহত হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে গিজা এবং এর প্রায় পৌনে ৩০০ কিলোমিটার অদূরে উত্তর সিনাইয়ে নিরাপত্তা বাহিনী এ অভিযান চালায়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গিজায় পর্যটকবাহী বাসে বোমা হামলার পর জঙ্গিরা পর্যটন কেন্দ্র, গির্জা ও সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলার ছক কষছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে গিজা ও উত্তর সিনাইয়ের আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে গিজায় ৩০ জন এবং উত্তর সিনাইয়ে ১০ জন জঙ্গি নিহত হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ ডিসেম্বর) গিজার ওই বাসে পেতে রাখা বোমা হামলায় তিন ভিয়েতনামিজ পর্যটক নিহত হন। তাদের সঙ্গে প্রাণ হারান স্থানীয় এক গাইডও। এর আগেও জঙ্গিরা পর্যটকদের টার্গেট করে হামলা চালায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com