সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

মালয়েশিয়ায় ৪ খাতে বৈধ হতে পারবেন বাংলাদেশিরা

তরফ আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত ৪ খাতের কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী) এই সুযোগ নিতে পারবেন।

আগামী ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই বৈধকরণ প্রক্রিয়া চলবে। শনিবার (১৪ নভেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে। যে চার ৪ খাতে কর্মরতদের বৈধতা দেওয়া হবে সেগুলো হলো- কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার সেক্টর।

বৈধ হওয়ার এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নেই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানিকে অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে হবে। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। আবেদন করতে হবে rekalibrasi@imi.gov.my ইমেইলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com