সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শীত শেষে যেভাবে নেবেন শীতের পোশাকের যত্ন

তরফ নিউজ ডেস্ক: শীত মৌসুমের শেষ চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই প্রয়োজন ফুরাবে গরম পোশাকের। শীতের পোশাক যেমন সোয়েটার, জ্যাকেট, শাল ভালো করে ধুয়ে আলমারিতে তুলে রাখবেন সবাই। যাতে করে সামনের শীতে ফের ঝকঝকে অবস্থায় সেগুলো নামানো যায়। জেনে নিন কীভাবে যত্নে রাখবেন আপনার গরম পোশাক।

উলের পোশাক ঘরেই ধোয়া যায়। তবে তার জন্য একটু বেশি সতর্ক ও যত্নশীল হতে হয়। মনে রাখবেন, উল হচ্ছে আসলে একটি প্রাণীর গায়ের চুল, তার মধ্যে কিউটিকল থাকে। বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে বাজারজাত হওয়ার সময়ে সেই কিউটিকলের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, তাই খুব গরম পানি বা কড়া ডিটারজেন্টে উলের পোশাক ধুলে তার মান খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়।

হালকা সাবানে উলের পোশাক ধুতে হবে, স্বাভাবিক তাপমাত্রার পানিতে। গরম পানিতে উলের পোশাক ভেজাবেন না, ঘণ্টাখানেকের বেশি ভেজানোরও দরকার নেই। তারপর সাবধানে অল্প ঘষে অন্তত তিনবার পানি বদলে ধুয়ে নিন। বেশি নিংড়ানোর দরকার নেই, শুকনো পুরানো তোয়ালেতে মুড়ে শুষে নিন বাড়তি পানি। উলের পোশাক যদি ঘাম বা খাবারের টুকরোসহ আলমারিতে থাকে, তা হলে কিন্তু পোকার আক্রমণ হতে পারে।

উলের পোশাক সমতল জায়গায় তোয়ালে পেতে শুকিয়ে নিন, ঝুলিয়ে শুকাতে গেলে পোশাকের আকার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

লেপ ধোয়ার কোনো সুযোগ নেই। তবে লেপ-কাথা রোদে শুকিয়ে আলমারিতে তুলে রাখুন। কম্বল লন্ডিতে দিয়ে ড্রাই ওয়াশ করিয়ে নিয়ে আসুন। এরপর এগুলো সুন্দর প্যাকেটে ভরে আগামী শীতের জন্য তুলে রাখুন।

এছাড়া সাধারণ যেসব গরম পোশাক রয়েছে সেগুলো ভালোভাবে ধুয়ে স্ত্রী করে ভালোভাবে তুলে রাখুন। যদি এটি পরিষ্কার করে না রাখেন তাহলে আগামী শীতে এটি হয়তো ভালো নাও থাকতে পারে। যারা জ্যাকেট পরেন তারা ড্রাই ওয়াশ বা ভালোভাবে ধুয়ে ভালোভাবে প্যাকেট করে তুলে রাখুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com