রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে মোদীবিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ১৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

তিনি বলেন, বিক্ষোভকারীরা নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলো। পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে ১৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামের ন্যায় সিলেটেও মোদীবিরোধী কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বাদ আসর সিলেটের মাঠে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম মহানগরের ৬ থানা এলাকায় টহল দিচ্ছে বলেও জানান এডিসি। পাশাপাশি মাঠে বিজিবির টহল টিম রয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, হেফাজতের লোকজন কর্মসূচি নিয়ে বিকেলে মাঠে নামার কথা রয়েছে। এ জন্য জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল টিমও মাঠ চষে বেড়াচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com