শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

ফেসবুকে অপপ্রচারের নিন্দা জানিয়েছে শ্রীমঙ্গল রেলওয়ে শ্রমিকলীগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: একটি কুচক্রী মহল শ্রীমঙ্গল রেলওয়ে শ্রমিক লীগকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসব অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রেলওয়ে শ্রমিকলীগ শ্রীমঙ্গলের নেতৃবৃন্দরা।

শনিবার (২৯ মে) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে শ্রমিকলীগের কার্যালয়ে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এসময় রেলওয়ে শ্রমিক লীগের শ্রীমঙ্গল শাখা সভাপতি মো. শাখায়াত হোসেন এসব অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে শ্রীমঙ্গল রেলওয়ে শ্রমিকলীগকে জড়িয়ে একটি মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এবং রেলওয়ে শ্রমিকলীগের সুনাম ক্ষুন্ন করতে লিপ্ত রয়েছে। তিনি এসব অপপ্রচারকারীদের হুশিয়ারী দিয়ে বলেন, যারা রেলওয়ে শ্রমিকলীগের নাম ভাঙ্গীয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে, বাংলাশে রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে এদের বিােদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন।

এসময় রেলওয়ে শ্রমিলীগের নিন্দা ও প্রতিবাদ সভায় শ্রীমঙ্গল রেলওয়ে শ্রমিকলীগের কার্যকারি সভাপতি মো. সফিক মিয়া, সাধারণ সম্পাদক মো. দিদার আলী ও অর্থ সম্পাদক মো. রাসেল মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com