সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কেন্দ্রীয় ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে শহরের প্রাণকেন্দ্র আরডি হল থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন সর্দার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খান, শেখ সোহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু, রকিবুল ইসলাম হুমায়ুন, অলিউর রহমান হান্নান, বিমল চন্দ্র দাশ, মোঃ রুমন মিয়া, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক নাহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুপস আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য নূর উদ্দিন সাগর, আব্দুল মুমিন শাকিল, মোঃ তারেক মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সফিকুল ইসলাম রুহেল, হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত রহমান খান তোয়া, আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ সাদী, আব্দুল্লাহ সম্রাট, আালা উদ্দিন রানা, সাইফুল ইসলাম, পিচ্ছি হান্নান, আরিয়ান আহমেদ শিপন, টেডা জামান, হাবিব আহমেদ, রিয়াজ, সুমন মিয়া, রিংগন, কালা মিজান, স্বাধীন, শামীম, মোঃ আব্দুল গাফফার শান্ত প্রমুখ।

বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী করে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com