সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লাকসামে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: “মুজিব মানে মুক্তি, মুজিব মানে বাংলাদেশ” এই শ্লোগানে কুমিল্লার লাকসামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (২৩জুন) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সংগ্রাম ও উন্নয়ন অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭২ বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, জেলা পরিষদ সদস‍্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আবু তাহের, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী মজুমদার, আবদুর রব মজুমদার, শাখাওয়াত হোসেন শাকন, ফেরদৌস আলম লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, মোশারফ হোসেন মজুমদার, কাউন্সিলর আবদুল আজিজ, মোহাম্মদ উল্লাহ, শাহজাহান মজুমদার, খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর আফতাব উল্ল‍্যাহ চৌধুরী ঝন্টু, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনসহ সব সাফল্য এসেছে আওয়ামীলীগের নেতৃত্বে। আওয়ামীলীগ দীর্ঘ ৭২ বছর ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সফলতার সঙ্গে আন্দোলন করে আসছে। দেশের উন্নয়ন অগ্রগতি আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এসব অর্জন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলে। আওয়ামীলীগ দেশের গণমানুষের সংগঠন। এই সংগঠনে আমরা থাকাতে নিজেদের গৌরবাম্বিত মনে করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী এ এলাকা থেকে বারবার নির্বাচিত মোঃ তাজুল ইসলাম এমপির ভূষসী প্রশংসা করেন নেতাকর্মীরা। তারা বলেন স্থানীয় সরকার মন্ত্রীর সুন্দর দিক নির্দেশনায় এ উপজেলায় দলীয় নেতা কর্মীরা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com