সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে আওয়ামী লীগের দুই নেতার মৃত্যুতে শোকসভা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বাংলাদেশ আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মরহুম আব্দুল হাই এবং পৌর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক প্রয়াত সুবীর দেব স্মরণে আওয়ামী লীগের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও আঃ সামাদ মাষ্টারে পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল. উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি ও ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টার, শামছুননাহার চৌধুরী. মদরিছ মিয়া মহালদার, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার ও আব্দুজ জাহির। এতে উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম রিপন, যুগ্ম আহবায়ক ফুলমিয়া খন্দকার মায়া, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, কলেজ ছাত্রলীগ নেতা রাসেল, এরশাদ হোসাইন, তানভীর প্রমুখ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের এ দুই নেতা ইন্তেকাল করেন। বক্তারা এ দুই নেতার মৃত্যুতে আওয়ামীলীগের অপুরনীয় ক্ষতি হয়েছে এবং তাদের পরিবার চুনারুঘাট আওয়ামীলীগের দুঃসময়ে পাশে দাড়িয়েছে বলে তারা স্মরণ করেন।

প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ও সুধির বাবুর পরিবারকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com