শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বকশীগঞ্জে মরহুম নেতা কর্মীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা জাতীয় পার্টির মরহুম সকল নেতা কর্মীর রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রোববার বিকালে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, মেরুরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, নিলক্ষিয়া ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হবি, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুরুজ্জামান নেদু, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, জাতীয় পার্টির নেতা গোলাম মোস্তফা , মুছা তারেক, ইসলাম মিয়া, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ জানান, সাবেকমন্ত্রী এমএ ছাত্তারের নির্দেশনায় ১৯৮২ সালের পর থেকে বকশীগঞ্জ উপজেলার যত জাতীয় পার্টির নেতা কর্মী মারা গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, কেন্দ্রীয়, বিভাগ সহ সারাদেশের নেতা কর্মীদের রূহের মাগফিরাত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com