রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু বাহুবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম

বাহুবলে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা থেকে ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা ছিল আর মাত্র কয়েক ঘণ্টার। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো ব্রাজিল ফুটবল দলের সমর্থক মো. রাজন আহমেদের।

রোববার (১২ জুলাই) বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতিয়াজুরী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। উদ্ধারকালে তার পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পরিবারের সদস্যরা ফেসবুকের মাধ্যমে মরদেহের ছবি দেখে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে এসে শনাক্ত করেন।

নিহত মো. রাজন আহমেদ (৩৫) সিলেট জেলার জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্দদন্ত্ব গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গতকাল রাতে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনযোগে সিলেটে ফিরছিলেন। পথে ভোরবেলায় বাহুবলের সাতিয়াজুরী এলাকায় চলন্ত ট্রেন থেকে দুর্ঘটনাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দাস লিখিত মেমোর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে।

এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (নং-২১/২০২৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. রাশেদ পারভেজ ছায়িম। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com