রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাটে গৃহবধূর ‘আত্মহত্যা’

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা :  চুনারুঘাটের আমতলা গ্রামে আফিয়া খাতুন (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার এসআই মহিন উদ্দিন আফিয়া খাতুনের সুরতহাল শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। আত্মহননকারী আফিয়া খাতুন উপজেলার কমলপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

গৃহবধূর ভাই আব্দুল আউয়াল জানান, একই উপজেলার আমতলা গ্রামের চেরাগ আলীর ছেলে সিরাজ মিয়ার সাথে আমার বোনের ৮বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। সে একজন আদম বেপারী। সে মহিলাদের চাকুরীর প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতো। এ নিয়ে আমার বোনের সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তার ৫ বছরের ফাতেমা নামের একটি মেয়ে রয়েছে। আমার বোনকে সে প্রায় সময় মারধর করতো।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com