রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। শুক্রবার (১ মার্চ)  বিকেল সোয়া ৪টায় সিলেট থেকে আসা বিজি-৪০২ ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তবে ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও এর ৬১ যাত্রী ও ক্রুরা নিরাপদে নামতে পেরেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি-৪০২ ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ইমার্জেন্সি ল্যান্ডিং পারমিশন চান। বিকেল ৪টা ১০ মিনিটে ল্যান্ডিং সমস্যা নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পরে যাত্রীরা নিরাপদে নেমে আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে বিমানটি জরুরি অবতরণ করে। তবে এটি বড় কোনো সমস্যা নয়।

তিনি আরো বলেন, বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ক্রু-রাও নিরাপদে আছেন। কারো কোনো সমস্যা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com