রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এরশাদের অফিস থেকে ‘৪৩ লাখ টাকা’ চুরি

তরফ নিউজ ডেস্ক : ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কক্ষ থেকে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে দলটির একজন নেতা জানিয়েছেন।

কার্যালয়ের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেওয়া হয় বলে দলটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানিয়েছেন।

সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জাতীয় পার্টির নেতারা জানান।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে বলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, “সেখানে চারজন নিরাপত্তা রক্ষী ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সুলতান মাহমুদ বলেন, “অফিসের স্টাফদের বেতন দেওয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com